বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বড়ইতলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক (বাবা) মিজানুর রহমান।

নিহতরা হলেন, ঝিনাইদহের কুলবাড়িয়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী নাজমা আক্তার (৪০) ও তার ছেলে সিয়াম হোসেন (০৩)। রোববার সন্ধ্যায় মহাসড়কের শিবপুর উপজেলার বড়ইতলায় এ দুর্ঘটনা ঘটে।

ইটাখোলা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক জহিরুল ইসলাম জানান, পেশায় বিআরটিসির বাস চালক ঝিনাইদহের বাসিন্দা মিজানুর রহমান তার শ্বশুরবাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে কিশোরগঞ্জের ভৈরবে তার কর্মস্থলের উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের বড়ইতলা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী ট্রাক আরেকটি গাড়িকে অভারটেক করে যাওয়ার সময় তাদেরকে চাপা দেয়।

তিনি বলেন, ঘটনাস্থলেই নাজমা আক্তার ও তাদের ছেলে সিয়ামের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। অভিযুক্ত ট্রাকের চালক ও হেলপারকে ট্রাকসহ আটক করেছে পুলিশ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD