বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বোরকা পরে পূজামণ্ডপে ‘সিজদা’! কে এই আলেয়া?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

লালমনিরহাটের হাতীবান্ধায় বোরকা পরে পূজামণ্ডপে ‘সিজদা’ দেওয়ার সময় আলেয়া (৪০) নামে এক নারীকে আটক করে আনসার ও ভিডিপির টহলদল। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তিনি উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হারুনের স্ত্রী।

শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার নওদাবাস ইউনিয়নের পশ্চিম নওদাবাস বাবুপাড়া রাধা গোবিন্দ মন্দির থেকে তাঁকে আটক করে আনসার ও ভিডিপি টহলদল। ওই নারী মাজার ও তরিকার ভক্ত বলে জানায় পুলিশ।

হাতীবান্ধা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, উপজেলার নওদাবাস ইউনিয়নের পশ্চিম নওদাবাস বাবুপাড়া রাধা গোবিন্দ মন্দিরে পূজা চলাকালীন ‘সিজদা’ দেওয়া শুরু করে আলেয়া নামের বোরকা পরিহিত ওই নারী। এমনকি যারা ঢোল-তবলা বাজায়, তাদের সঙ্গে উল্টাপাল্টা আচরণও শুরু করেন তিনি। এ সময় স্থানীয়রা তাকে আটক করে। পরে পাশে অবস্থানরত আনসার ও ভিডিপি টহলদল খবর পেয়ে মন্দিরে গিয়ে তাঁকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, শুনেছি পূজামণ্ডপে বোরকা পরে সিজদা করে ওই নারী। আনসার ও ভিডিপি টহলদল উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ছাড়া শুনেছি ওই নারী মাজার ও তরিকার ভক্ত। পরে ওই নারীকে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার ফজলুল হকের জিম্মায় দেওয়া হয় বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD