বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গৌরীপুরে দুই অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো নারীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

ময়মনসিংহের গৌরীপুরে সিএনজি চালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা (২৮) এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ জন।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার গঙ্গাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে রোববার দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে ময়মনসিংহ যাচ্ছিলো। পথিমধ্যে অটোরিকশাটি ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার গঙ্গাশ্রম এলাকায় আসতেই ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঈশ্বরগঞ্জগামী অপর অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঈশ্বরগঞ্জগামী অটোরিকশার নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এতে দুই অটোরিকশার আরও ১০ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা ও ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

আহতরা হলেন- রাহুল, আবদুল্লাহ আল মাসুদ, জসিম, রিয়া আক্তার, মারিয়া, মাজেদা খাতুন। বাকিদের নাম পাওয়া যায়নি।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত নারীর মরদেহ উদ্ধার করেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত দুই অটোরিকশাও পুলিশ উদ্ধার করেছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD