শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দর্শক নিয়েই ফুটবলে ফিরছে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

করোনার কারণে স্থগিত হওয়ার পর ধাপে ধাপে শুরু হয়েছে দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন ইভেন্ট। প্রাথমিকভাবে ইভেন্টগুলো দর্শক উপস্থিতির নিষেধাজ্ঞা ছিল। তবে নেপালের বিপক্ষে হতে চলা আন্তর্জাতিক দুটি ম্যাচে গ্যালারিতে দর্শক নিয়ে ফুটবল ফিরছে।

রোববার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নায়েম সোহাগ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে আমরা বাফুফের পক্ষ থেকে উপস্থাপন করেছি ফিফার তিনটি প্রটোকল। একটা দর্শকবীহিন, দর্শকসহ ও সীমিত দর্শক। যেহেতু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ২৬ থেকে ২৭ হাজার সেহেতু আমরা চাচ্ছি সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ এক-তৃতীয়াংশ বাফুফের দর্শকের উপস্থিতি।’

ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, স্টেডিয়ামের প্রতিটি গ্যালারিতে দুই হাজার দর্শক উপস্থিত হতে পারবেন।

‘আমরা সর্বোচ্চ আট থেকে নয় হাজার টিকেট ছাড়বো। পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ গ্যালারির জন্য দুই হাজার করে টিকিট ছাড়া হবে।’ যোগ করেন তিনি।
পুরো স্টেডিয়ামে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হবে বলে জানান বাফুফের এই কর্মকর্তা।

আবু নায়েম সোহাগ বলেন, ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামে আলাদা বসার জায়গা নেই। তাই সামাজিক দূরত্বের ২ থেকে তিন ফুট দূরে ফাঁকা ফাঁকা করে বসার ব্যবস্থা করা হবে। শুধু চিহ্নিত সিটেই বসতে হবে দর্শকদের। প্রস্তাবগুলো মন্ত্রণালয়ের সম্মানিত সচিবকে জানিয়েছি। বিষয়গুলো নিয়ে প্রতিমন্ত্রীর কিছু বলার থাকে তাহলে সচিবের মাধ্যমে আমাদের জানাবেন।’

খেলা দেখতে আসা দর্শকদের মাঠে প্রবেশের আগে তাপমাত্র পরিমাপ ও সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়টি সুনিশ্চিত করা হবে জানান তিনি।

আগামী ১৩ ও ১৭ নভেম্বর বসতে চলেছে নেপালের বিরুদ্ধে ম্যাচ দুটি। ডিসেম্বরে ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে ঘরোয়া ফুটবলের মৌসুম।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD