বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পেকুয়ায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

কক্সবাজারের পেকুয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। তবে তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

নিহতরা হলেন- মগনামার মো. তারেক (৩৭) ও রাজাখালীর পাখি বেগম (৫৫)।

রোববার (২৫ অক্টোবর) রাত ১০টার দিকে পেকুয়া বাজারস্থ জেনারেল হাসপাতালের সামনের সড়কে সিএনজির ধাক্কায় পাখি বেগম আহত হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রামে নেওয়ার পথে তিনি মারা যান।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে নন্দীর পাড়া স্টেশনে সিএনজি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তারেক মারা যান। এ সময় আরও ৩ যাত্রী গুরুতর আহত হলে তাদের চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে, বিস্তারিত জানাতে পারেননি।

খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD