শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলে মিলবে টিকিট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

করোনা সংকট কাটিয়ে ক্রিকেট ফেরানোর লক্ষ্যে দারুণভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রেসিডেন্টস কাপ শেষে এখন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। ১৫ নভেম্বর থেকে পাঁচ দল নিয়ে সেই প্রতিযোগিতা আয়োজন করবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আর সেই প্রতিযোগিতায় খেলতে হলে ক্রিকেটারদের ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে হবে বলে জানিয়ে দিয়েছে বিসিবি।

শুক্রবার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড। সেখানে জানানো হয়েছে, টি-টোয়েন্টি ড্রাফটে থাকা প্রত্যেক ক্রিকেটারকে বাধ্যতামূলকভাবে ফিটনেস টেস্টের মুখোমুখি হতে হবে। আর ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলেই কেবল টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করবে ক্রিকেটাররা।

জাতীয় দলের ক্রিকেটার, এইচপি এবং অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার ছাড়াও অন্যান্য সকল ক্রিকেটারকেই এই প্রক্রিয়ার মধ্যে যেতে হবে বলে জানিয়েছেন, জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

প্রধান নির্বাচকের ভাষ্য, ‘লকডাউনের মধ্যে জাতীয় দল, এইচপি এবং অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা নিজেদের ফিটনেস ধরে রাখার জন্য ব্যক্তিগতভাবে যেভাবে অনুশীলন করেছে এটা অনেক বেশি উৎসাহমূলক ছিল। এছাড়াও ক্যাম্পে দলগত অনুশীলন এবং ম্যাচ শুরু হতেই তারা যেভাবে খাপ খাইয়ে নিয়েছে এটাও দুর্দান্ত ছিল।’

‘আমরা আশা করছি, আমাদের সেট আপের বাইরে অন্যান্য ক্রিকেটার যারা আছে তারাও ফিটনেসের ক্ষেত্রে একইরকমভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ার জন্য নিজেদের প্রস্তুত করবে।’- আরও যোগ করেন প্রধান নির্বাচক নান্নু।

ফিটনেসের উপর জোর গুরুত্ব দেওয়া ক্রিকেট বোর্ড এখনো অবশ্য ফিটনেস টেস্টের জন্য নির্দিষ্ট কোনো তারিখ চূড়ান্ত করেনি। টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ক্রিকেটার ড্রাফট চূড়ান্ত হলে ফিটনেস টেস্টের সময় জানিয়ে দিবে ক্রিকেট বোর্ড।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD