বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো তিনজন। বৃহস্পতিবার ও শুক্রবার সকালে হতাহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, শুক্রবার সকালে দাগনভূঞা-বসুরহাট রোড়ে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন মো. জাকারিয়া (৩৫)। তিনি সিরাজগঞ্জ জেলার সালাইমানের ছেলে। অপরজন আইনুল হক (৪০)। তিনি নেত্রকোনা জেলার আটপাড়া থানার বাচ্চু মিয়ার ছেলে।

আহতরা হলেন- নেত্রকোনার পাহাড়পুর এলাকার মাঝু মিয়ার ছেলে আবিদ, একই এলাকার আবদুর রহমানের ছেলে মাসুদ (২২) ও নোয়াখালীর কবিরহাটের নলুয়া এলাকার আবদুল বাতেনের ছেলে সুজন।

স্থানীয়রা জানান, দাগনভূঞা বসুরহাট রোডে ড্রিম লাইন পরিবহণের একটি বাসের সাথে বিপরীত দিক ফেনী থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ছাড়া এ ঘটনায় তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

একইদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ সুলতানা পেট্রলপাম্প এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী কাভার্ডভ্যানকে পেছন থেকে অপর একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে পেছনের কাভার্ডভ্যানের চালকের সহকারী সাদ্দাম হোসেন (২৪) ঘটনাস্থালেই মারা যান। তার বাড়ি কুমিল্লায়। তার লাশ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে দাগনভূঞার ইয়াকুবপুর ইউনিয়নের নতুন পোল এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী আবদুর রব (৭৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় এতিমখানা বাজারের একটি সাইকেল-রিকশার গ্যারেজর মালিক।

দাগনভূঞা থানার এসআই আবদুল আউয়াল বলেন, রাতে দোকান বন্ধ করে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন আবদুর রব। পথে নতুন পোল এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই বৃদ্ধকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে প্রথমে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD