বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী চীনের ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে নতুন একটি বিভাগ চালু করছে বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ‘অধীর আগ্রহে’ অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী ২০২৭ সালের রমজান-ঈদের সম্ভাব্য দিনক্ষণ প্রকাশ ইরানকে ঘিরে ইসরাইল-আমিরাতের গোপন বৈঠক, সহযোগীতা করবে যুক্তরাষ্ট্র হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী জবাবদিহি ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ বোয়িংয়ের ২১ নতুন উড়োজাহাজ নিয়ে পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপ হওয়ার পথে ইউএস-বাংলা

শুভ জন্মদিন মেহজাবিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী। ১৯ এপ্রিল ১৯৯১ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

মেহজাবিনের পৈত্রিক নিবাস চট্টগ্রামে। তবে তার জন্ম ও বেড়ে ওঠা দুবাইয়ে। তিনি শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করছেন। রাত বারোটার পরে দেখেই ভক্ত শোভাকাঙ্খিদের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেত্রী।

২০০৯সালে লাক্স সুন্দরী হয়ে শোবিজে যাত্রা করেন তিনি। রর্তমান সময়ে একের পর এক নাটক টেলিছবিতে অভিনয় করে চলেছেন তিনি। সাবলীল আর অনবদ্য অভিনয় দিয়েই দর্শক মহলে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন এই অভিনেত্রী।

কোটি কোটি দর্শক তার অভিনয় দেখে হাসেন, কাঁদেন। তার ইমোশনের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যান। বিশেষ করে ‘বড় ছেলে’ নাটকটি আকাশ ছোঁয়া জনপ্রিয়তা দিয়েছে তাকে। মেহজাবিনের আজ জন্মদিন। জাগো নিউজের পক্ষ থেকে রইলো জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন মেহজাবিন।

জন্মদিন উপলক্ষে প্রতিবারই বিশেষ কোনো আয়োজন থাকে। তবে করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার ঘরবন্দি হয়ে নিরবেই জন্মদিন কাটাচ্ছেন মেহজাবিন। আগেই করোনাভাইরাস সংক্রমণ রোধে ভিডিও বার্তার মাধ্যমে মানুকে সচেতন করেছেন এই অভিনেত্রী।

মেহজাবিন বলেন, ‘যদি জ্বর জ্বর লাগে, কাশি হয়, শরীর দুর্বল লাগে, করোনার যেসব লক্ষণ আছে সেগুলো নিজের মধ্যে পান তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। এই ভারাইরাসটা একদমই নতুন। আমরা জানি না, কীভাবে এগুলো প্রতিরোধ করবো। সবাই নিরাপদে থাকুন। ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে আমরা এই চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবো।’

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD