শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টানা চার ম্যাচ জয়হীন বার্সা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় শনিবার অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ দেপোর্তিভো আলাভেসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সালোনা। লিগে এনিয়ে টানা চতুর্থ ম্যাচে পয়েন্ট হারালো কাতালান ক্লাবটি।

ঘরের মাঠে শুরু থেকেই রক্ষণাত্মক, আলাভেস। ৩১ মিনিটে রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে স্বাগতিকদের লিড এনে দেন রিয়োহা। পিছিয়ে পড়ে আক্রমণের ধারা বাড়ায় বার্সা। বিরতির পর ৬২ মিনিটে আলাভেস দশজনের দলে পরিণত হয়। এ সময় পিকেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার জতা। এর পরেই সমতা ফেরান আঁতোয়ান গ্রিজমান।

এরপর একের পর এক আক্রমণে আলাভেস সীমান্তে কাঁপন ধরায়, মেসি, গ্রিজম্যান, ফাতিরা। তবে অসংখ্য সুযোগ পেয়েও আর সমতা ভাঙতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। এই ড্রয়ে ৬ ম্যাচ থেকে ৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বাদশ স্থানে রয়েছে বার্সেলোনা। আর ৮ ম্যাচ থেকে ৮ পয়েন্ট সংগ্রহ করে আলাভেস রয়েছে পয়েন্ট টেবিলের ত্রয়োদশ স্থানে।

অপরদিকে রিয়াল মাদ্রিদ ৭ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD