বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাজশাহীতে কোটি টাকার নকল সিগারেট উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০

রাজশাহীতে এসএ পরিবহন থেকে বিভিন্ন ব্যান্ডের এক কোটি ৩৫ লাখ টাকার নকল সিগারেট উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় এসএ পরিবহনের ম্যানেজার লিটন সুত্রধর ও কাভার্ডভ্যান চালক নবাব আলীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর কুমারপাড়ায় এসএ পরিবহনের বুকিং কক্ষে রাখা একটি পিকআপভ্যানের ভেতর থেকে নকল সিগারেটগুলো উদ্ধার করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু আহম্মেদ আল মামুন জানান, এস.এ পরিবহনের রাজশাহী শাখার বুকিং কক্ষে বিপুল পরিমাণ নকল সিগারেট মজুদ রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় ওই কক্ষে রাখা একটি পিকআপ ভ্যানের ভেতর থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ব্যান্ডের নকল সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিগারেটের মূল্যে আনুমানিক প্রায় এক কোটি ৩৫ লাখ টাকা। এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলা হয়েছে।

মহানগর ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার জানান, নকল সিগারেটগুলো কুষ্টিয়া জেলা থেকে রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় পৌঁছে দেওয়ার কথা ছিল।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD