শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

দেশে আইনের শাসনে কিছুটা ঘাটতি আছে: জিএম কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আইনের ফাঁক দিয়ে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যায়, আর সে কারণেই অপরাধ প্রবণতা বেড়ে যায়। দেশে আইনের শাসনে কিছুটা ঘাটতি আছে বলেই মানুষ নিজ হাতে আইন তুলে নিচ্ছে, যা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়।

সোমবার (২ নভেম্বর) দুপুরে জাপার বনানী অফিস মিলনায়তনে নবগঠিত সাংস্কৃতিক পার্টির পরিচিতি অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের খুন ও ধর্ষণের ঘটনা আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আইনের শাসন ও সুশাসনের অভাবে দেশে খুন, ধর্ষণ এবং অনাচার-অবিচার বেড়ে গেছে। ধর্ষণের প্রতিবাদ জানাতে দেশের মানুষ রাস্তায় নেমেছে। এর চেয়ে লজ্জার কিছু নেই।

জিএম কাদের দুঃখ ও বিস্ময় প্রকাশ করে বলেন, লালমনিরহাটের বুড়িমারি এলাকায় এক যুবককে পিটিয়ে হত্যা করে, আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। ইউনিয়ন পরিষদে আশ্রয় চেয়েও বাঁচতে পারেনি সে। যদি ছেলেটি অপরাধী হয় সেজন্য দেশে আইন আছে- তাকে আইনের মুখোমুখি করা যেত। অপরাধ প্রমাণ হলে প্রচলিত আইনেই তাকে শাস্তি দেয়া যেত। এই নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

তিনি বলেন, দেশে মানুষের জান-মালের নিরাপত্তার অভাব স্পষ্ট। রাজপথে দুর্ঘটনায় মানুষের মৃত্যু যেন নিত্য-নৈমত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকারকেই ব্যবস্থা নিতে হবে। সর্বস্তরে জবাবদিহিতার অভাবে সুশাসনে ঘাটতি সৃষ্টি হয়েছে। দেশ থেকে খুন, ধর্ষণ, অবিচার-অনাচারের অবসান চাই।

তিনি বলেন, বিশ্বের সকল বৈপ্লবিক পরিবর্তন ও সামাজিক বিবর্তনে সাংস্কৃতিক কর্মীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একটি দীর্ঘ বক্তৃতা মানুষকে যতটা উদ্বুদ্ধ করতে পারে, তার চেয়ে একটি গান বা একটি কবিতা স্বল্প সময়ের মধ্যেই মানুষকে বেশি উদ্বুদ্ধ করতে পারে এবং তা হয় অনেক বেশি স্থায়ী। রাজনৈতিক আদর্শকে এগিয়ে নিতে সাংস্কৃতিক আন্দোলনের বিকল্প হয় না। তাই হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে জাতীয় সাংস্কৃতিক পার্টিকে আরও শক্তিশালী করতে হবে।

জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ফরাসী বিপ্লব, চাইনিজ বিপ্লব, রুশ বিপ্লব, বৃটিশ বিরোধী আন্দোলন এবং মহান স্বাধীনতা সংগ্রামে সাংস্কৃতিক কর্মীরা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। একই ধারাবাহিকতায় হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় সাংস্কৃতিক পার্টিকে আরও শক্তিশালীভাবে কাজ করতে হবে। দেশের মানুষ শুধু উন্নয়ন চায় না, মানুষ উন্নয়নের সাথে সুশাসন চায়।

জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরিফা কাদের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সদস্য সচিব আলাউদ্দিন আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাড. সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য- এস এম ফয়সাল চিসতী, মীর আব্দুস সবুর আসুদ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আকতার এমপি, আলমগীর শিকদার লোটন, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর এমপি।

উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য- মাহমুদুর রহমান মাহমুদ, ড. মো. নুরুল আজাহার শামীম, সামসুল আলম মাস্টার, ভাইস চেয়ারম্যান- মোস্তাকুর রহমান মোস্তাক, নিগার রাণী সুলতান, মোস্তফা আল মাহমুদ প্রমুখ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD