বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

প্রাইভেটকার কেড়ে নিল ছোট্ট শিফার প্রাণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০

রাজধানীর কদমতলীতে প্রাইভেটকারের ধাক্কায় সাদিয়া ইসলাম শিফা নামে আড়াই বছরের এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে চান টেক্সটাইল মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাইভেটকারের যাত্রী হামেদ জামিল যুগান্তরকে জানান, ঢাকা ম্যাচ ফ্যাক্টরি চান টেক্সটাইল মিল এলাকায় রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় শিশুটি গুরুতর আহত হন।

প্রথমে তাকে উদ্ধার করে আদ-দ্বীন হাসপাতাল ও পরে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী জামিল বলেন, আমি প্রাইভেটকার থেকে নেমে শিশুটিকে উদ্ধার করতে যেতেই চালক দ্রুত পালিয়ে যায়।

নিহতের খালা শারমিন জানান, বাসার অদূরে খেলাধুলার জন্য বের হয়েছিল। পরে তাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া যুগান্তরকে জানান, শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

মৃত শিশুটি ঢাকা ম্যাচ ফ্যাক্টরি চান টেক্সটাইল মিল এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সরকারপাড়া গ্রামে।

তার বাবা সাইফুল ইসলাম পেশায় তারকাটা ফ্যাক্টরির মিস্ত্রি। বাবা-মায়ের একমাত্র কন্যাসন্তান ছিল শিফা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD