বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মগবাজারে ট্রেনে কাটা পড়ে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০

রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনের কাটা পড়ে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সুমন দাস (৪৫) নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি রাজধানীর গোপীবাগ এলাকায় থাকেন। তবে অপর আরোহীর নামপরিচয় জানা যায়নি।

কমলাপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যা ৭টার দিকে সিগন্যাল থাকা অবস্থায় একটি মোটরসাইকেল দ্রুত রেল লাইন পার হতে গেলে ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলে একজন ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে মর্গে রাখা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD