বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সীমান্তে ৩৯ ভারতীয় গরু আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

নেত্রকোনার কলমাকান্দার সীমান্ত এলাকা থেকে ৩৯টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ টহল দল।

সোমবার রাত সাড়ে ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনার বিজিবির (৩১ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ।

জানা যায়, ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রংছাতি হাজংপাড়া এলাকায় পাঁচগাঁও বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) বিজিবির আট সদস্যের দল ও কলমাকান্দা থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

এ সময় সীমান্ত ১১৮৫/৪-এস নম্বর পিলারের আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৩৯টি ভারতীয় গরু আটক করে এ যৌথ টহল দল।

যৌথ টহল দলের উপস্থিতি টের পেয়ে গরু চোরকারবারিরা পালিয়ে গেছে। আটক ৩৯টি গরু নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হবে বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোনা বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ জানান।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD