শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

ফেনীতে ১০ বছরের শিশু ধর্ষণের অভিযোগে নাপিত গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক নাপিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মানিকচন্দ্র দাস (৫৫) ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের পূর্ব সিলোনিয়ার সুরামণি দাসের ছেলে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় তার সেলুন থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে বিকেলে শিশুটির মা বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওমর হায়দার বলেন, আজ মঙ্গলবার (৩ নভেম্বর) তাকে আদালতে তোলার কথা রয়েছে। একইদিনে নির্যাতিতা শিশুটির জবানবন্দিও গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, সোমবার বিকেলে শিশুটিকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে শারীরিক পরীক্ষা জন্য। এছাড়াও অভিযুক্ত মানিক চন্দ্র দাসের ডিএনএ পরীক্ষার জন্য গ্রেপ্তারের পর তাকেও হাসপাতালে পাঠানো হয়েছে।

নির্যাতিতা শিশুটির মা জানান, আমরা যে বাসায় ভাড়া থাকি একই বাসায় মানিক চন্দ্র দাসও ভাড়া থাকায় সেই সূত্রে পরিচয়।

উল্লেখ্য, ১৫ অক্টোবর সেলুন মালিক মানিক চন্দ্র দাসের স্ত্রী অসুস্থ থাকার কারণে ১০ বছরের শিশুটি দুপুরের খাবার নিয়ে যায় দোকানদারের জন্য। সে সময় এই ধর্ষণের ঘটনা ঘটে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD