বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিয়ের আসরে বরের কারাদণ্ড, কাজীর অর্থদণ্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাল্যবিয়ের অপরাধে বরের ৬ মাসের কারাদণ্ড ও কাজীর ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী গ্রামে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বাল্যবিবাহের অপরাধে ভ্রাম্যমাণ আদালত বর মো. নিজাম উদ্দিনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। কাজী মো. আনোয়ার হোসেনকে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

উপজেলার জোড়খালী গ্রামে (১৪) বছর বয়সী এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ে হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ওই গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় বিয়ে করতে আসা বর মো. নিজাম উদ্দিনকে আটক করে আদালত। এ সময় তাকে বাল্যবিয়ের অপরাধে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে কাজী মো. আনোয়ার হোসেনকে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড করে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন জানান, বাল্যবিয়ের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। বাল্যবিয়ে দেওয়ার অপরাধে ২০১৭ সালের আইন অনুযায়ী কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD