বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

হাতিয়া জেলেদের নৌকা ডুবে একজনের মৃত্যু, নিখোঁজ ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জেলেদের মাছ ধরার নৌকা ডুবে অমর জলদাস (১৬) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় তিন জেলেকে জীবিত উদ্ধার করে অন্য ট্রলারের জেলেরা।

নিহত অমর জলদাস উপজেলার তমরুদ্দি ইউনিয়নের আঠারো বেকী গ্রামের প্রেমলাল মাঝির ছেলে। সকালে মেঘনা নদী থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার ১১নং নিঝুম দ্বীপ ইউনিয়নের পূর্ব পার্শ্বে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত উপজেলার আঠারো বেকী গ্রামের সূর্য মাঝির ছেলে মিলন (১৮) নামে আরো এক জেলে নিখোঁজ রয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১টায় হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন। উদ্ধারকৃত জেলেদের উদ্ধৃতি দিয়ে তিনি আরো জানান, গভীর রাতে কাদির খাল থেকে সুমন মাঝির নেতৃত্বে ৫ জেলের একটি দল মাছ ধরার নৌকা নিয়ে মেঘনা নদীতে যায়। ওই সময় হঠাৎ একটি বড় ঢেউয়ে নৌকাটি উল্টে গিয়ে ডুবে গেলে এ দুর্ঘটনা ঘটে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD