বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শিশু সন্তানকে পুকুরে ফেলে হত্যা, ৪ দিন পর লাশ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিজ সন্তানকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে আল-আমিন (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। নিহত শিশুর নাম মীম।

এ হত্যাকাণ্ডের ৪ দিন পর শুক্রবার সন্ধ্যায় পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়।

ঘাতক বাবা আল- আমিন একই এলাকার আবদুল হালিমের ছেলে।

নিহত শিশুর মামা লোকমান হোসেন বলেন, ২ নভেম্বর দিবাগত রাতে আমার বোন হোসনেয়ারাকে তার স্বামী আল-আমিন ও পরিবারের লোকজন শারীরিকভাবে নির্যাতন করে।

৩ নভেম্বর সকালে শিশু মীমকে বাড়িতে রেখে আমার বোনকে তাড়িয়ে দেয় তার শ্বশুরবাড়ির লোকজন।

নিরুপায় হয়ে আমাদের বাড়িতে আশ্রয় নেন হোসনেয়ারা। অপরদিকে আল-আমিন একই সময় আমার এক বছরের ভাগ্নি মীমকে নিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গত বুধবার সিংগাইর থানায় অভিযোগ দায়ের করি।

এদিকে আমরাও তাদের খুঁজতে থাকি। হঠাৎ শুক্রবার চান্দহর ইউনিয়নের বার্তা এলাকার কালিগঙ্গা নদীর পূর্ব পাশে সন্ধ্যার পর জেলেরা মাছ ধরার সময় মীমের মরদেহ ভাসতে দেখে। স্থানীয়রা সিংগাইর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি রকিবুজ্জামান বলেন, এক বিছরের এক শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। তবে মূলহোতা আল-আমিন পলাতক রয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD