শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :

ইস্কাটনে সুং গার্ডেন রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

রাজধানীর ইস্কাটনে সুং গার্ডেন রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পংকজ চন্দ্র দেবনাথ এই অভিযানের নেতৃত্ব দেন।

অভিযানকালে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ হালনাগাদ লাইসেন্স, যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সকল কর্মচারীর স্বাস্থ্য সনদসহ আনুষঙ্গিক কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হয়।

এছাড়াও রেস্টুরেন্টটির রান্নাঘরে পচা সবজি ও ময়লাযুক্ত ডিম পাওয়া যায়। রান্নাঘরে কর্মরত কর্মচারীদের মুখে মাস্ক কিংবা মাথায় শাওয়ার ক্যাপ ছিল না। এ সব অপরাধের কারণে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, এর আগেও প্রতিষ্ঠানটিকে একাধিকবার সতর্ক করা হয়েছিল বলে জানানো হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD