শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টি-টোয়েন্টির পর টেস্ট অধিনায়কও করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

দুই দিন আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তাই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যেতে পারেননি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। এবার করোনা ধাবা বসিয়েছে মমিনুল হক সৌরভের দেহে। বাংলাদেশের টেস্ট দলপতিও করোনায় পজেটিভ।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।
তিনি জানান, বর্তমানে নিজ বাসভবনে আইসোলেশনে আছেন মমিনুল হক।

আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নেয়ার কথা ছিল ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যানের।

দেশের হয়ে ৪০ টেস্ট, ২৮ ওয়ানডে ও ছয়টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন বাম-হাতি এই ব্যাটসম্যান।

মূলত সাদা পোশাকেই নিয়মিত খেলেন মুমিনুল। টেস্টে ব্যাট হাতে রান তুলেছেন ২ হাজার ৮৬০। ওয়ানডেতে রয়েছে সাড়ে পাঁচশ’ বেশি রান। টি-টোয়েন্টিতে মোট রানের সংখ্যা ৬০।

গেল বছরের অক্টোবরে সাকিব আল হাসান নিষিদ্ধ হন। সে সময় টাইগারদের টেস্ট দলের দায়িত্ব তুলে দেয়া হয় মুমিনুলের কাঁধে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD