বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ডোবায় মিলল তরুণীর মরদেহ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা বাইপাস এলাকার ডোবা থেকে এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই তরুণীর নাম পরিচয় জানা যায়নি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফারুক হোসেন জানান, সকালে মহাসড়কের পাশের দিঘারকান্দা বাইপাস এলাকার একটি ডোবায় স্থানীয়রা একটি অর্ধগলিত মরদেহ দেখতে পায়। থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে চার-পাঁচ দিন আগে সড়ক দুর্ঘটনায় বা কেউ মেরে মরদেহ ডোবায় ফেলে রেখেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD