বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাসের ধাক্কায় মেয়ের সামনে মায়ের মৃত‌্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

রাজধানীর মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালের সামনে বাসের ধাক্কায় মরিয়ম বেগম (৪৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তার মেয়ে জান্নাত আক্তার সঙ্গে ছিলেন।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জান্নাত আক্তার তার মাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরিয়ম বেগম লক্ষ্মীপুর সদর উপজেলার নূর ইসলামের স্ত্রী। কাভার্ডভ্যানের চালক নূরুল ইসলাম পরিবার নিয়ে মাতুয়াইলের মুসলিমনগর এলাকায় থাকেন।

জান্নাত আক্তার বলেন, ‘মাকে নিয়ে শনির আখড়ায় কসমেটিকসের দোকানে যাচ্ছিলাম। মাতুয়াইল মেডিক‌্যালের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বাস মাকে ধাক্কা দেয়।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, মরিয়ম বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ দুর্ঘটনার বিষয়ে যাত্রাবাড়ী থানাকে অবহিত করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD