বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আশুলিয়ায় ৩ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে দেওয়া প্রায় ৩ শতাধিক আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার আয়নাল মার্কেট এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে অভিযানে প্রায় ৫০ জন শ্রমিক অংশ নেয়।

স্থানীয়রা জানান, এলাকার মোক্তার মুন্সী নামে এক অসাধু ব্যক্তি মোটা অংকের টাকার বিনিময়ে অবৈধভাবে এই গ্যাস সংযোগ দিয়েছিলেন। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগের মাধ্যমে বাড়িওয়ালাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন বলে দাবি এলাকাবাসীর। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মোক্তার মুন্সী। তিনি একটি কিন্ডারগার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা বলে জানা গেছে।

আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এলাকায় অভিযান পরিচালনা করে ৩ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত নিম্ন মানের ও ফিটিংস জব্দ করা হয়।

এ ধরনের অভিযান পরিচালনা করে পর্যায়ক্রমে সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। একই সাথে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, আব্দুল মান্নান, আমিনুল ইসলাম ও সহকারী প্রকৌশলী সাকিব বিন হান্নানসহ আরও অনেকে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD