শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

ফেনীতে ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

ফেনী শহরে ১০ হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে শহরের কোর্ট বিল্ডিং এলাকার পৌর মৎস্য আড়তের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. রানা মোল্লাকে (৩০) ঢাকার কেরানীগঞ্জের উত্তর জিঞ্জিরার আলী আকবর মোল্লার ছেলে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, মাদক পাচারের গোপন খবর পেয়ে ওই স্থানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের বিশেষ দল। অভিযানে সন্দেহজনক পিকআপের ভেতর তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এতে জড়িত থাকায় মো. রানা মোল্লাকে আটক করা হয়। পিকআপটি জব্দ করা হয়।

ওসি জানান, রানা মোল্লার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD