শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আগামী মৌসুমেই বার্সেলোনা ছাড়বেন মেসি!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : এই তো কিছুদিন আগের কথা, মেসি বার্সেলোনা ছেড়ে যাচ্ছেন এমন খবরে উত্তাল দেশি-বিদেশি গণমাধ্যমগুলো। আলোচনা-সমলোচনায় মুখর ছিলো ফেসবুক-টুইটার থেকে শুরু করে বিভিন্ন সামাজিক মাধ্যমগুলো। শেষ পর্যন্ত সব কিছু ছাপিয়ে মেসি থেকে গেলেন বার্সাতেই। কিন্তু এই থাকাটা বার্সেলোনার প্রতি গভীর ভালোবাসা থেকেই নাকি, চুক্তি নিয়ে জটিলতার কারণে? এই ঘটনা নিয়ে এখনও সংশয় কাটেনি মেসি ভক্তদের মাঝে।

সাবেক পর্তুগিজ তারকা ফিগো বলছেন, আগামী মৌসুমেই নাকি ন্যূ ক্যাম্প ছেড়ে যাবেন মেসি। এক প্রকার নিশ্চয়তা দিয়েই সাবেক এই বার্সা তারকা বলেন, মেসির মরিয়া মনোভাব দেখে তার মনে হচ্ছে, আর্জেন্টাইন তারকা আর বার্সেলোনায় খেলতে আগ্রহী নয়।

তিনি আরও বলেন, এই মৌসুমে চুক্তি নিয়ে জটিলতা থাকায় শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন লিওনেল মেসি। স্পেনের একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ফিগো বলেছেন, তাকে জোর করে ধরে রাখলে বার্সেলোনার লাভের চেয়ে ক্ষতিই হবে বেশি।

চলতি মৌসুমে ১০ ম্যাচে বার্সেলোনার হয়ে মোট ছয়টি গোল করেছে মেসি। গোল করিয়েছেন চারটি। এখনও চুক্তি নবায়ন করেননি আর্জেন্টাইন এই ফুটবলার। সামনের বছরের জুনে বার্সেলোনার সাথে চুক্তির মেয়াদ শেষ হবে মেসির।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD