শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

সৌদিতে ২৭ বাংলাদেশির মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সৌদি আরবে ২৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।

তবে এখন পর্যন্ত কতজন প্রবাসী বাংলাদেশি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন সে বিষয়ে সঠিক তথ্য নেই বলে জানান তিনি।

গোলাম মসীহ বলেন, কতজন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সেটা সৌদি কর্তৃপক্ষ জানায়নি। তবে আমরা জানার চেষ্টা করছি।

তিনি বলেন, করোনায় নিহত সব বাংলাদেশির এখনও দাফন সম্পন্ন হয়নি। তবে সৌদির মাটিতেই তাদের দাফন করা হবে। কারণ, বর্তমান প্রেক্ষাপটে মরদেহ দেশে নেয়া সম্ভব নয়। তাছাড়া সৌদি কর্তৃপক্ষ যথাযথভাবেই মরদেহ দাফন করে থাকে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে প্রথম বাংলাদেশি মারা যান গত ২৪ মার্চ। ৩০ মার্চ দেশটির মদিনা আল জাহারা হাসপাতাল কর্তৃপক্ষ জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটকে এ তথ্য নিশ্চিত করেন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট ১১ হাজার ৬৩১ জন আক্রান্ত হয়েছেন। এতে মারা গেছেন ১০৯ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৪০ জন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD