বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পুত্র সন্তান না হওয়ায় ২৬ দিনের কন্যা শিশুকে হত্যা করলো পিতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুত্র সন্তান না হওয়ার ক্ষোভে কোল থেকে আছড়ে ফেলে ২৬ দিনের শিশু কন্যাকে হত্যা করলো পাষণ্ড পিতা।

শনিবার ভোরে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও দক্ষিণপাড়া এলাকায় শিশু হত্যার এই নির্মম ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শিশুটির পাষণ্ড পিতা পলাতক রয়েছেন।

জানা যায়, উপজেলার দক্ষিণপাড়াগাঁও এলাকার হারুনার রশিদের মেয়ে খাদিজা আক্তারের সাথে গত দুই বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় পার্শ্ববর্তী মাছিমপুর হাউলিপাড়া এলাকার মৃত বাবুলের ছেলে কামালের সাথে। বিয়ের পর থেকে কামাল হোসেন পরিবার নিয়ে পাড়াগাঁও শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিলেন। এরপর স্ত্রী খাদিজা গর্ভবতী হলে কামাল হোসেন তাদের ঔরসে ছেলে সন্তানের আশা করে। এদিকে ২৬ দিন পূর্বে মীম নামে একটি কন্যা সন্তানের জন্ম দেন খাদিজা। এরপর থেকেই খাদিজার সাথে দুর্ব্যবহার করতে শুরু করে স্বামী কামাল। এমনকি ১০ দিন পূর্বে শিশু কন্যা মীমকে মেরে ফেলার চেষ্টা চালান তিনি।

শনিবার ভোরে হঠাৎ শিশু কন্যা মীম কান্না শুরু করলে ক্ষিপ্ত হয়ে কোলে তুলে ঘরের মেঝেতে আছড়ে ফেলে দিলে ঘটনাস্থলেই শিশুটি মৃত্যুবরণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ ব্যাপারে রূপগঞ্জের ভুলতা ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান জানান, শিশুটিকে হত্যাকারী ঘাতক পিতাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD