বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভ্যানের ধাক্কায় প্রাণ গেল তিন বছরের শিশুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০

মেহেরপুরের গাংনীতে ভ্যানের ধাক্কায় হুজাইফা ইসলাম (৩) নামের এক শিশু নিহত হয়েছে। আজ রবিবার সকাল ৯টায় গাংনী-সাহারবাটি সড়কের চৌগাছা পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু হুজাইফা ইসলাম নুরবাগ এতিমখানার পরিচালক ও স্থানীয় মসজিদের ইমাম শফিকুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হুজাইফা ইসলাম বাড়ি সংলগ্ন রাস্তার পার্শে খেলা খেলছিল। অসাবধানতাবশত রাস্তায় উঠে পড়ে এসময় সাহারবাটি এলাকা থেকে একটি যাত্রীবাহি পাখিভ্যান গাংনীতে আসার পথে চৌগাছা পশ্চিমপাড়া এলাকায় পৌঁছলে শিশু হুজাইফা ইসলামকে ধাক্কা দেয়। ভ্যানের ধাক্কায় শিশু হুজাইফা ইসলাম রাস্তায় লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক বিডি দাশ তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ওসি মো. ওবাইদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি সকলকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেন তিনি।

স্থানীয়রা জানান, নিহত শিশু হুজাইফার পিতা নুরবাগ এতিমখানার পরিচালক ও স্থানীয় মসজিদের ইমাম। তিনি দীর্ঘদিন ধরে চৌগাছা পশ্চিমপাড়ায় বসবাস করে আসছে। তারা সাতক্ষীরা জেলার বাসিন্দা। শিশুর মরদেহ সাতক্ষীরা জেলায় তাদের নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD