শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

করোনা ভ্যাকসিন সবাইকে ফ্রি দিতে হবে: জিএম কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

দেশের হতদরিদ্র মানুষের পক্ষে পয়সা খরচ করে ভ্যাকসিন নেওয়া হয়তো সম্ভব হবে না। তাই সবার জন্য বিনামূল্যে করোনার ভ্যাকসিন নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি।

বুধবার (২৫ নভেম্বর) জাপার বনানী কার্যালয়ে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এমন দাবি জানান তিনি।

জিএম কাদের বলেন, দেশের মানুষ ভ্যাকসিনের ব্যাপারে পরিচ্ছন্ন ধারণা চায়, দেশের মানুষ করোনা প্রতিরোধে ভ্যাকসিনের ব্যাপারে আস্থাশীল হতে চায়। সরকারকে এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। শীতের শুরুতেই ইউরোপ-আমেরিকাসহ বিভিন্ন দেশে করোনার প্রকোপ বেড়ে যাচ্ছে। বাংলাদেশেও করোনার প্রকোপ বাড়ছে। কিন্তু দৃশ্যমান প্রস্তুতি নেই করোনা মোকাবিলায়।

তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রীরা বলেন, সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু ঢাকা শহরে টাকা খরচ করেও বেসরকারি হাসপাতালে লাইফ সার্পোট মিলছে না। করোনা আক্রান্ত রোগীদের কারো শ্বাসকষ্ট হলে হাহাকার শুরু হয়ে যায়। বাবার চোখের সামনে সন্তান শ্বাসকষ্টে মারা যায় কিন্তু কিছুই করার থাকে না।

প্রতিটি হাসপাতালে চিকিৎসা সেবা ফ্রি করে দিতে হবে। ঢাকার বাইরে সরকারি হাসপাতালে করোনা চিকিৎসা সেবা নেই বললেই চলে। শ্বাসকষ্ট হলে অক্সিজেন সহায়তা মিলছে না। হাজার হাজার কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয় কিন্তু মানুষের জীবন বাঁচাতে প্রয়োজনীয় দৃশ্যমান উদ্যোগ নেই বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ জরুরি। প্রাথমিক পর্যায়ে শিক্ষার সমমান হলে অবশ্যই ইবতেদায়ীকে জাতীয়করণ করতে হবে।

দুঃখ প্রকাশ করে জিএম কাদের বলেন, ধনীদের সন্তানরা শিক্ষায় যে সুবিধা ভোগ করে, গরিব মানুষের সন্তানরা সেই সুযোগ পায় না। তাই দেশের বৈষম্য দূর হয় না। বৈষম্যহীন দেশ গড়তে সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। শিক্ষাকে জাতীয়করণ করে প্রয়োজনে বেসরকারি শিক্ষকদের বিসিএস পরীক্ষায় অংশ নিতে সুযোগ দিতে হবে। যারা উত্তীর্ণ হবে তারা সরকারি সুযোগ পাবে। যে সকল শিক্ষক উত্তীর্ণ হতে পারবে না তারা পূর্বের স্কেলে সুযোগ পেয়ে পুনরায় যাতে পরীক্ষায় অংশ নিতে পারে সে ব্যবস্থা করতে হবে।

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, যতই পদ্মা সেতু আর ফ্লাইওভার নির্মাণ করা হোক শিক্ষার মানোন্নয়ন না হলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। হুসেইন মুহম্মদ এরশাদ প্রথম পঞ্চম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করেছিলেন। বর্তমান শিক্ষা ব্যবস্থা যদি সার্টিফিকেট সর্বস্ব হয়, তাহলে প্রকৃত শিক্ষা ব্যবস্থা চালু করছেন না কেন? শিক্ষা ব্যবস্থায় অটো প্রমোশন কখনোই কাম্য হতে পারে না। লটারির মাধ্যমে ছাত্র ভর্তির প্রক্রিয়া সুফল বয়ে আনবে না।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শরফুদ্দিন আহমেদ শিপু। বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম সভাপতি মো. সাঈদুল হাসান সেলিম, মহাসচিব রেহান উদ্দিন, বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম নেতা মো. রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা হাফিজুর রহমান প্রমুখ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD