শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কাতারে ২২ দল নিয়ে হবে ‘আরব কাপ’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

আগামী বছর ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত হবে আরব কাপ টুর্নামেন্ট। এই তথ্য নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্টে পুরো মধ্যপ্রাচ্য থেকে ২২টি দল অংশ নেবে। এর মাধ্যমে ২০২২ কাতার বিশ্বকাপের একটি ড্রেস রিহার্সালও হয়ে যাবে বলে ফিফার বিশ্বাস।

এই টুর্নামেন্টে অংশ নিতে পারে আলজেরিয়া, বাহরাইন, কোমোরোস, জিবুটি, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মরিশিয়া, মরক্কো, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, সিরিয়া, তিউনিশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

এর আগে ১৯৬৩ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত আরব নেশন্স কাপের নয়টি আসর অনিয়মিত ভাবে আয়োজিত হয়েছিল। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কাতার বিশ্বকাপের অন্যতম ভেন্যু লুসাইল স্টেডিয়াম সফরে গিয়ে বলেছেন, ‘ফুটবলের মাধ্যমে এই টুর্নামেন্ট পুরো অঞ্চলের প্রায় সাড়ে চারশ মিলিয়ন মানুষকে একত্রিত করবে।’

কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপাতি শেখ হামাদ বিন খলিফা বিন আহমেদ আল থানি বলেছেন, ‘বিশ্বকাপ প্রস্তুতি শেষ পরীক্ষার দেবার জন্য এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলস্টোন। এর থেকেই আমরা নিজেদের যোগ্যতা প্রমাণের দারুন একটি সুযোগ পাচ্ছি।’

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD