বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

নরসিংদীর রায়পুরায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

ধর্ষণের ঘটনার ৩৬ দিন পর শুক্রবার দুপুরে ভৈরব থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, ছয় মাস আগে দশম শ্রেণিতে পড়ুয়া ওই তরুণীর সঙ্গে শাকিলের পরিচয় হয়। তারপর দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে গত ২২ অক্টোবর সন্ধ্যায় ওই তরুণীকে বিয়ের কথা বলে রায়পুরা রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামে ডেকে আনেন শাকিল।

তারপর কাজী ডেকে বিয়ে করার কথা বলে বসিয়ে রাখা হয়। পরে রাতে স্পিড ক্যানের সঙ্গে ঘুমের ট্যাবলেট মিশিয়ে খাইয়ে তরুণীকে ধর্ষণ করেন শাকিল। পরে ওই তরুণী বাঁচার জন্য চিৎকার দিলে মাথায় পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে একটি রুমে আটকে রাখা হয়।

ঘটনা জানাজানি হলে ঘটনাস্থল ত্যাগ করেন শাকিল। পরে পুলিশ এসে ওই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে ২৩ অক্টোবর রায়পুরা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে শাকিলকে আসামি করে মামলা দায়ের করেন।

রায়পুরা থানার ওসি মহসিনুল কাদির জানান, মামলার আসামি ভৈরবে মামলার বাদীর সঙ্গে আপস-মীমাংসার জন্য বৈঠক করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD