বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মামার সঙ্গে কিশোরী ভাগ্নির প্রেম, অতঃপর অন্তঃসত্ত্বা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

রাঙামাটি কাউখালীতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন এক নারী। বৃহস্পতিবার সন্ধ্যায় কাউখালী থানায় মামলা দায়ের করেন তিনি। মামলায় অভিযুক্ত করা হয়েছে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ডলুছড়ি গ্রামের মৃত ওসমান গনির ছেলে মো. ফারুককে (৪০)।

মামলা সূত্রে জানা যায়, অভিযোগকারীর ফুফাত ভাই ও ধর্ষণের কিশোরীর সম্পর্কে মামা অভিযুক্ত ফারুক (৪০)। বেতবুনিয়ার একই এলাকায় পাশাপাশি বসবাস করে অভিযোগকারী ও অভিযুক্ত। বোনের বাড়িতে প্রায়ই যাতায়ত ছিলো ফারুকের। এক পর্যায়ে ফারুকের সাথে ধর্ষণের শিকার কিশোরীর (ভাগ্নীর) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ফারুক। সেই সুযোগে ফারুক ‘বিয়ের প্রলোভন’ দেখিয়ে জুন মাস থেকে বিভিন্ন সময়ে ধর্ষণ করে এই কিশোরীকে। বর্তমানে ওই কিশোরী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্যা বলেন, এ ঘটনায় ভিকটিম কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত আছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD