বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দুই সপ্তাহের ব্যবধানে ৫০ টাকা কেজির মুলা এখন ৫ টাকা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

রংপুরের পীরগাছায় ১৫ দিনের ব্যবধানে ৫০ টাকা কেজির মুলা এখন পাঁচ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে ক্রেতারা খুশি হলেও কৃষকেরা হতাশা প্রকাশ করেছে।

শনিবার (২৮ নভেম্বর) উপজেলার কান্দি, পাওটানা, দেবী চৌধুরাণীসহ বিভিন্ন হাট-বাজার ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। এসব বাজারে প্রতিকেজি মুলা পাঁচ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, ১৫ দিন আগেও ৫০ টাকা কেজি দরে মুলা বিক্রি হয়েছে। শীতকালীন সবজি হিসেবে মুলার চাহিদা থাকায় দামও বেশি ছিল। এখন বাজারে সকল সবজির পাশাপাশি মুলার যোগানও বেড়েছে। ফলে মুলার দাম কমে ৫ টাকা কেজিতে নেমেছে।

কৃষকরা বলছেন, শুরুতে দাম ভালো পেলেও হঠাৎ দাম কমে যাওয়ায় ক্ষতির শঙ্কা রয়েছে। পাঁচ দফা বন্যার কারণে এমনিতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। তাই এবার সবজি উৎপাদনে খরচ আগের তুলনায় বেশি হয়েছে।

উপজেলার ছাওলা ইউনিয়নের গাবুড়া গ্রামের কৃষক আব্দুল লতিব বলেন, এবার ৪০ শতক জমিতে মুলা চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। তবে বাজারে দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছি। এখন উৎপাদন খরচ ওঠা নিয়েই চিন্তায় রয়েছি।

সবজি বিক্রেতা আজিজুল ইসলাম বলেন, বাজারে এখন সব সবজি পাওয়া যাচ্ছে। অন্যান্য সবজির দাম বেশি হলেও মুলার দাম কমেছে। ক্রেতা মহব্বত মিয়া বলেন, বাজারে সব সবজি পাওয়া গেলেও দাম বেশি। তবে হঠাৎ মুলার দাম কমে যাওয়ায় ভালো হয়েছে। এখন নিম্ন আয়ের মানুষজন সহজে কিনতে পারবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় এক হাজার ৪০০ হেক্টর জমিতে রবি শস্য আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় । এর মধ্যে ৮শ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এককভাবে মুলার চাষ হয়েছে প্রায় ৪০ হেক্টর জমিতে।

উপজেলা কৃষি কর্মকর্তা শামীমুর রহমান বলেন, বাজারে এখন সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে। শুরুতে মুলা বাজারে আসায় দাম বেশি ছিল। তবে অন্যান্য সবজি বাজারে চলে আসায় মুলার দাম কমেছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD