শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টেন্ডুলকারকেও ছাড়িয়ে গেলেন কোহলি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

একের পর এক রেকর্ড বগলদাবা করে যাচ্ছেন এই সময়কার ইনফর্মার ব্যাটসম্যান বিরাট কোহলি। ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে আরেকটি মাইলফলক অতিক্রম করেছেন এ ব্যাটসম্যান।

শচীনকে ছাড়িয়ে ওয়ানডেতে দ্রুততম ১২ হাজার রানের রেকর্ড নিজের করে নিয়েছেন ভারতের অধিনায়ক।

বুধবার ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে এই রেকর্ড করেন কোহলি। মাইলফলক ছুঁতে আজ তার প্রয়োজন ছিল ২৩ রান। অনেকটা হেসেখেলেই এই রেকর্ড ছুঁয়ে ফেলেন কোহলি। তৃতীয় ওয়ানডেতে মানুকা ওভালে ২৩ রানে পৌঁছানোর পর এই মাইলফলকে পৌঁছান কোহলি।

২৪২ ইনিংস খেলে এই মাইলফলক স্পর্শ করলেন কোহলি। এই রেকর্ডের দেখা পেতে বিরাটের স্বদেশি টেন্ডুলকারের লেগেছিল ৩০০ ইনিংস।

এর আগে ১২ হাজার ছুঁতে রিকি পন্টিংয়ের লেগেছিল ৩১৪ ইনিংস, কুমার সাঙ্গাকারার ৩৩৬ ইনিংস, সনাৎ জয়াসুরিয়ার ৩৭৯ ইনিংস ও মাহেলা জয়াবর্ধনের ৩৯৯ ইনিংস।

কোহলি যত দ্রুত ১২ হাজারি ক্লাবে পৌঁছান আর কোনো ব্যাটসম্যান এত অল্প সময়ে এই রেকর্ড করতে পারেননি। অভিষেক থেকে ১২ বছর ১০৫ দিনে ১২ হাজার রান করে ফেলেন কোহলি। যেটি করতে টেন্ডুলকারের লেগেছিল ১৩ বছর ৭৩ দিন।

১২ হাজার ছোঁয়ার সময় কোহলির ব্যাটিং গড় ৫৯.০৪। এখানেও তার ধারেকাছে নেই কেউ।

কদিন আগেই তিন ফরমেটে ২৩ হাজার রানের রেকর্ড গড়েন কোহলি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD