শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নোয়াখালীতে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কাশেম মাঝি (৬০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত শফিক মিজিকে (৬৫) আটক করেছে।

বুধবার (২ ডিসেম্বের) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের ইমান আলী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে মসজিদ থেকে নামাজ পড়ে যাওয়ার পথে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কাশেম মাঝিকে ছুরিকাঘাত করে একই এলাকার শফিক মিজি। পরে গুরুতর আহত অবস্থায় কাশেম মাঝিকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আটক আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD