শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টি-টোয়েন্টি কাপে খুলনায় খেলবেন মাশরাফি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খুলনার হয়ে খেলবেন মাশরাফি বিন মুর্তজা। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটিতে রয়েছেন সাকিব আল হাসানের মতো এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডারও।

ইনজুরির কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে রাখা হয়নি বাংলাদেশ দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। তখন ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয় জাতীয় দলের এই তারকা ক্রিকেটার থাকবেন ফ্রি ক্রিকেটার হিসেবে। মাশরাফি ফিট হওয়ার পর যে কোনো দল চাইলেই তাকে দলে নিতে পারবে।

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফেরা মাশরাফিকে নেয়ার জন্য আগ্রহ দেখায় বরিশাল ও খুলনা। অবশেষে লটারির মাধ্যমে মাশরাফির দল নির্ধারণ হয়। ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খুলনার হয়ে খেলবেন তিনি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD