সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন তানভীর সাকিল জয়।
সোমবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় সংসদের শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
পিতা সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের আসনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন জয়। এর মধ্য দিয়ে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য হিসেবে কাজ করতে যাচ্ছেন তানভীর সাকিল জয়।
তানভীর সাকিল জয় নবম জাতীয় সংসদে সিরাজগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত হন।
গত ১৩ জুন মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর উপ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন নাসিম পুত্র তানভীর সাকিল জয়।
লাইট নিউজ