শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বেগমগঞ্জে ইটভাটায় হামলা, ১৬ লাখ টাকা লুট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে একটি ইটভাটায় সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় কমপক্ষে ২ জন আহত হয়েছেন এবং হামলাকারীরা ১৬ লাখ ১৭ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

রোববার (৬ ডিসেম্বর) বিকেলে এ ঘটনায় ইটভাটার মালিক মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

শনিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের পোরণবিবি বাজার সংলগ্ন দিগন্ত স্টার ব্রিকস ম্যানুফেকচার নামে ইটভাটায় এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে ভোর রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় স্থানীয়রা ৩টি মাইক্রোবাস আটক করে পুলিশে সোপর্দ করে।

দিগন্ত স্টার ব্রিকস ইটভাটার ম্যানেজার আব্দুর রহমান মাসুম অভিযোগ করেন, স্থানীয় আবু সুফিয়ান, মাসুদ, সালা উদ্দিন ও রাজুর নেতৃত্বে সশস্ত্র একটি বাহিনী রাত ৩টার দিকে ডাকাতির উদ্দেশ্যে ইটভাটায় হামলা চালায়। এ সময় তারা ইটভাটার মালিকের ভাই জাহাঙ্গীর আলমসহ দুইজনকে কুপিয়ে গুরুতর আহত করে। আহত জাহাঙ্গীর আলম আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়াও হামলাকারীরা ১৬টি সিসি ক্যামেরা, একটি মালবাহী পিকআপ ভাঙচুর করে, ৩টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং ইটভাটার ১৬ লাখ ১৭ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন গণমাধ্যম কর্মীদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD