শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোঁড়া গুলিতে বিদ্ধ বাংলাদেশি এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত বাংলাদেশি যুবক সীমান্তে গরু পারাপারকারী আবু তালেব (৩২)। নিহত ওই যুবক উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর ডাঙ্গিরপাড় গ্রামের কমর উদ্দিনের ছেলে।

গত ১০ ডিসেম্বর ভোরে গরুপারাপারের সময় বিএসএফের ছোঁড়া গুলিতে তিনি আহত হন। আহতাবস্থায় তার সঙ্গীরা তাকে উদ্ধার করে গোপনে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করে। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার (১২ ডিসেম্বর) রাতে ওই যুবকের মৃত্যু হয়। বুড়িমারী স্থলবন্দর বিজিবি ক্যাম্পের কম্পানি কমান্ডার খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

থানা পুলিশ, সীমান্ত সূত্র ও এলাকাবাসি জানায়, গত ১০ ডিসেম্বর ভোরে সীমান্তের ৮৪৪ নম্বর মেইন পিলারের নিকট দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় বাংলাদেশি গরু পারাপারকারীদের ৫/৬ জনের একটি দল ভারত থেকে গরু আনতে যায়। এ সময় ভারতের ১৪৮ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। গুলিতে শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর ডাঙ্গিরপাড় গ্রামের কমর উদ্দিনের ছেলে আবু তালেব (৩২) গুরুতর আহত হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ‘লাশ উদ্ধার করে রবিবার ময়নাতদন্তের জন্য লালমনিরহাট মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে নিহতের বড় ভাই আবু ছায়েদ একটি মামলা দায়ের করেছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD