শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এক হাজার ক্রীড়াবিদকে সরকারের আর্থিক সহায়তা প্রদান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

করোনাভাইরাস মহামারীতে ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদদের সহায়তায় সরকার সর্মথন অব্যাহত রেখেছে।

করোনায় ক্ষতিগ্রস্ত এক হাজার ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধিবৃন্দের হাতে মঙ্গলবার, ১৫ ডিসেম্বর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল ৭০ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন।

সরকারের ধারাবাহিক সহযোগিতার অংশ হিসেবে করোনায় ক্ষতিগ্রস্ত এই হাজারো ক্রীড়াবিদকে ৭ হাজার টাকা করে দেয়া হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে চেক বিতরণকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, করোনা দুর্যোগের শুরু থেকেই আমরা আমাদের ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠকদের মানবিক সহায়তা করার চেষ্টা করে আসছি। প্রথম পর্যায়ে আমরা বিভিন্ন ফেডারেশনের মাধ্যমে এক হাজার ক্রীড়াবিদকে এক কোটি টাকা দিয়েছি। আমরা বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, ক্রীড়াবিদ ও ক্রীড়া সাংবাদিক সংগঠনের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও বিতরণ করেছি। এছাড়াও দেশের তৃণমূল পর্যায়ে অসহায় হয়ে পড়া ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের সহায়তা করার লক্ষ্যে আমরা ৮ টি বিভাগীয় ও ৬৪ টি জেলা ক্রীড়া সংস্থাকে প্রায় সোয়া দুই কোটি টাকার চেক বিতরণ করেছি। ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদেরও আর্থিক সহায়তা করেছি। তৃতীয় ধাপে আমরা ১০০০ হাজার ক্রীড়াবিদ আরো ৭০ লাখ টাকা প্রদান করছি। আর এ সকল উদ্যোগই সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও সার্বিক দিক নির্দেশনায়। আমি প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, সরকারের এ মানবিক সহায়তা কার্যক্রম পরবর্তীতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের উদ্যোগে দেশব্যাপী অসহায় ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, রেফারি, কোচসহ অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্বকে সহায়তা করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্প্রতি ৩ কোটি টাকা বরাদ্দ প্রদান করে।

অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ মাসুদ করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ আখতার হোসেন। এ সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধিবৃন্দ ও ক্রীড়াবিদগণ উপস্থিত ছিলেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD