শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

প্রিন্স উইলিয়ামসের বন্ধুর সঙ্গে শারাপোভার বাগদান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
sharapova Alexander Gilkes, rtv online

বিয়ে করতে চলেছেন মারিয়া শারাপোভা। দীর্ঘদিন টেনিস কোর্ট মাতানো রাশিয়ান এই তারকা চলতি বছরের শুরুতে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেন। ২০০৪ সালে উম্বলডন জিতে প্রথমবারের মতো নজর কাড়েন টেনিসের গ্ল্যামার গার্ল।

ক্যারিয়ারে ৫টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন। দুইবার ফ্রেঞ্চ ওপেন জেতার রেকর্ডও রয়েছে তার নামের সঙ্গে।

নানা বিতর্কেও জড়িয়েছেন তিনি। ২০১৬ সালে ডোপিংয়ের অভিযোগে ১৫ মাসের জন্য নিষিদ্ধ হন শারাপোভা। এরপর চোটের সঙ্গেও করতে হয়েছে যুদ্ধ।
এবার নতুন করে আলোচনায় এলেন বিয়ে করার সিদ্ধান্ত জানিয়ে।

সম্প্রতি ব্রিটিশ ব্যবসায়ী অ্যালেক্সজান্ডার গিলকসের সঙ্গে শারাপোভা সেরেছেন বাগদান। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে এই তথ্য নিশ্চিত করেছেন ৩৩ বছরের শারাপোভা।

‘প্রথমদিন দেখা হওয়ার পরই আমি হ্যাঁ বলেছিলাম। এটাই আমাদের ছোট্ট গোপনীয় কথা। তাই না গিলকস?’ দুজনের ছবি দিয়ে এমন ক্যাপশনই দিয়েছেন তিনি।

গিলকসের আরেকটি পরিচয় নামী ফ্যাশন ডিজাইনার তিনি। ব্রিটিশ রাজ পরিবারের সঙ্গেও রয়েছে সখ্যতা। প্রিন্স উইলিয়ামসের ঘনিষ্ঠ বন্ধু যে তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD