শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

যশোরে ২০ পিস সোনার বারসহ পাচারকারী আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

যশোরে ২০ পিস সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

সোমবার (২১ ডিসেম্বর) সকালে শহরের পৌর পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ইমাদুল হোসেন (২৬) বেনাপোল কাগজপুকুর এলাকার আসলাম হোসেনের ছেলে।

সোমবার দুপুরে প্রেসব্রিফিংয়ে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একটি চক্র ভারতে পাচারের উদ্দেশে যশোর থেকে সোনা বহন করে নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারকারীর শরীরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ২০ পিস সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন ২ কেজি ৩৩৪ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৬৩ লাখ ৩৮ হাজার টাকা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD