শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

থুতু ছিটিয়ে ৬ ম্যাচ নিষিদ্ধ থুরাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে থুতু ছিটিয়ে ৬ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বুন্দেসলিগার ক্লাব বরুশিয়া মনচেনগ্ল্যাডবাখের ফরাসি স্ট্রাইকার মার্কাস থুরাম। জার্মান ফুটবল এসোসিয়েশন এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে নিষেধাজ্ঞার পাশাপাশি থুরামকে ৪০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

সপ্তাহের শেষে হফেনহেইমের বিপক্ষে বুন্দেস লিগার ম্যাচে ২-১ গোলে পরাজিত হয় গ্লাডবাখ। ঘরের মাঠ বরুশিয়া পার্কের ম্যাচটিতে ৭৮ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার স্টিফান পোশের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে থুরাম তার মুখে থুতু মারেন। যা পরবর্তীতে ভিডিও রিভিউতে ধরা পড়েছে। এই ঘটনায় থুরাম লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যাবার পর গ্ল্যাডবাখ ১০ জনের দলে পরিণত হয়। এই সুযোগে হফেনহেইম আরো এক গোল করে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

ক্লাবের পক্ষ থেকেও থুরামের এক মাসের বেতন কেটে নেয়া হয়েছে যা একটি চ্যারিটি প্রতিষ্ঠানে দান করা হবে। স্থানীয় গণমাধ্যম বিল্ড ডেইলির সুত্রমতে ক্লাবের পক্ষ থেকে থুরামের ১ লাখ ৫০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে যা একটি রেকর্ড। গ্লাডবাখের স্পোর্টিং ডাইরেক্টর ম্যাক্স এবার্ল এক বিবৃতিতে বলেছেন, ‘মার্কাস তার শাস্তি মেনে নিয়েছেন এবং জরিমানার অর্থ চ্যারিটিতের দেবার বিষয়টি বেশ ভালভাবেই গ্রহণ করেছেন। একইসাথে পুরো বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করেছেন।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD