শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

হৃদয়ের ব্যাটে ওয়ালটন এমপিএলের ফাইনালে থান্ডার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : ওয়ালটন ময়মনসিংহ প্রিমিয়ার লিগের (এমপিএল) প্রথম সেমিফাইনালে ময়মনসিংহ ঈগলসকে ৭ উইকেটে হারিয়েছে ময়মনসিংহ থান্ডার। তৌহিদ হৃদয়ের ফিফটি ও শুভাগত হোমের ব্যাটিং ঝড়ে ফাইনালে উঠলো তারা।

আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৯ রান করে ঈগলস। মুনের ১৫ বলে ৪৭ রান এবং সৈকত আলীর ২৭ বলে ৩৩ রান দলীয় স্কোর দেড়শ পার করতে ভূমিকা রাখে।

শুভাগত থান্ডারের পক্ষে দুটি উইকেট নেন।

লক্ষ্যে নেমে হৃদয় ৩৩ বলে ৫২ রানে অপরাজিত থেকে থান্ডারকে ফাইনালে তোলেন। প্রথম দুই বলে ছক্কা মারা শুভাগত ৮ বলে ২৬ রানে খেলছিলেন অন্য প্রান্তে। ৩ উইকেট হারিয়ে তারা লক্ষ্যে পৌঁছে যায়।

ছয় দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে টুর্নামেন্টে।

টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ওয়ালটন। পাওয়ারড বাই স্পন্সর হিসেবে থাকছে ফাস্ট ওয়াশ। কো স্পন্সর ক্লিয়ার ইট হ্যান্ড স্যানিটাইজার, জেলা পরিষদ ময়মনসিংহ ও আইডিয়াল ইলেকট্রিকাল এন্টারপ্রাইজ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD