শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিচার চাইতে গিয়ে ধর্ষণের শিকার গৃহিনী!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

পারিবারিক কলহের জের ধরে ইউপি চেয়ারম্যানের নিকট বিচার চাইতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক গৃহিনী। মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদেরের নিজ বাড়িতে ধর্ষণের এই ঘটনা ঘটে বলে দাবি করেন ওই গৃহিনী।

শুক্রবার (২৫ডিসেম্বর) রাত সাড়ে টার দিকে ধর্ষণের এই ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক কলেহের জের ধরে স্বামীর সাথে বিরোধ মিমাংসার জন্য ১৪ ডিসেম্বর বিকেলে ভাড়াড়িয়া ইউনিয়ন পরিষদে যায় ওই নারী। এরপর চেয়ারম্যান নানা তালবাহানা করে সময়ক্ষেপণ করতে থাকেন।

এরপর সন্ধ্যার দিকে ওই নারীকে উপযুক্ত বিচার পাইয়ে দিবে বলে আশ্বাস দিয়ে চেয়ারম্যান তার নিজ বাড়িতে নিয়ে যায় এবং প্রাণনাশের ভয় দেখিয়ে রাতভর ওই নারীকে ধর্ষণ করে বলে এজাহারে উল্লেখ করেন ওই নারী।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আব্দুল কাদেরের ফোনে কল করলে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

মানিকগঞ্জ সদর থানার উপ-পরির্দশক (এসআই) ওবায়দুর রহমান বলেন, ধর্ষণের বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD