শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ওয়ালটন বিজয় দিবস হকিতে নৌবাহিনী চ্যাম্পিয়ন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ‘ওয়ালটন বিজয় দিবস হকি প্রতিযোগিতা-২০২০’ এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। রানার্স-আপ হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।

আজ রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ বিমান বাহিনীকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নৌবাহিনী।

ফাইনালে নৌবাহিনীর হয়ে হ্যাটট্রিক করেন মো. মাহবুব হোসেন। তিনি ম্যাচের ১৮, ৩৩ ও ৪০ মিনিটে গোল তিনটি করেন। একটি করে গোল করেন আশরাফুল ইসলাম (৫১ মি.) ও মো. মাইনুল ইসলাম (৫৪ মি.)।

আরো পড়ুন : মঙ্গলবার থেকে ফের চালু হচ্ছে ওমানগামী বিমানের ফ্লাইট

আরো পড়ুন : রাজনীতিবিদরা রাজনীতির মাঠে নেই, খেলছেন আমলারা: জিএম কাদের

আরো পড়ুন : ১৯টি প্রতিষ্ঠান পাচ্ছে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার

আরো পড়ুন : অক্সফোর্ডের টিকা যুক্তরাজ্য ও ভারতে অনুমোদন পাচ্ছে সোমবার

চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী ট্রফি ও মেডেলের পাশাপাশি ৩০ হাজার টাকা প্রাইজমানি, রানার্স-আপ দল বিমান বাহিনী ট্রফি ও মেডেলসহ ২০ হাজার টাকা প্রাইজমানি পায়। ১১ গোল করে নৌবাহিনীর মো. আশরাফুল সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করেন। আর নৌবাহিনীর মো. মাহবুব হোসেন নির্বাচিত হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। তাদেরকে ১০ হাজার টাকার প্রাইজমানি ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া চ্যাম্পিয়ন দলের সকল খেলোয়াড়, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।

এবারের এই বিজয় দিবস হকি প্রতিযোগিতায় ৫টি দল অংশ নিয়েছিল। দলগুলোর মধ্যে ছিল – বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ ও সোনালী ব্যাংক লিমিটেড। পাঁচ দল নিয়ে প্রথমে লিগ পদ্ধতিতে প্রতিযোগিতা চলে ২৫ ডিসেম্বর পর্যন্ত। সেখান থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল নিয়ে অনুষ্ঠিত হয় ফাইনাল।

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। রেডিও পার্টনার ছিল রেডিও টুডে। সহযোগিতায় ছিল ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার ছিল দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পেপার রাইজিংবিডি.কম।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD