শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বড় দিনে পার্টি করে বিপাকে নেইমার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : মহামারী করোনাভাইরাসের মধ্যে পার্টি দিয়ে সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার।

শুক্রবার বড়দিন উপলক্ষে ব্রাজিলের রিও ডি জেনিরোয় নিজের প্রাসাদোপম বাড়িতে পার্টির আয়োজন করেন পিএসজি ফরোয়ার্ড নেইমার।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে এক লাখ ৯০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। অথচ সেই দেশে মহামারীর মধ্যে পার্টি করেছেন নেইমার। তার এমন আচরণ ভালোভাবে নেননি ব্রাজিলিয়ানরা।

নেইমারের পার্টিতে অতিথিদের মনোরঞ্জনের জন্য ছিল ব্যান্ড সঙ্গীতের আয়োজন। অতিথিরা দীর্ঘ সময় পার্টি করার জন্য নেইমারের বাড়ির আন্ডারগ্রাউন্ড ডিস্কোয় অবস্থান করেন। ডিস্কোর তুমুল হইচই যেন প্রতিবেশীদের বিরক্ত না করে সেজন্য ছিল শব্দ নিরোধকের ব্যবস্থাও।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে কেউ যেন ভিডিও ধারণ করতে না পারেন সেজন্য পার্টিতে মোবাইল ফোন নিষিদ্ধ করেন নেইমার। পুরো আয়োজনের বিস্তারিত স্থানীয় সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’তে প্রকাশিত হওয়ার পর নেইমারের তীব্র সমালোচনা চলছে ব্রাজিলে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD