শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মোবাইল বাক্সে মিলল ২৪ রাউন্ড গুলি ম্যাগজিন পিস্তল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বাড়ি মজলিশ এলাকা থেকে ২৪ রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় আবর্জনা জনিত সিমেন্টের ব্যাগে একটি মোবাইল বাক্সের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় এ পিস্তল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ এলাকায় প্রবাসী সিরাজুল ইসলামের পরিত্যক্ত বাড়িতে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে কয়েকজন শ্রমিক আবর্জনা পরিষ্কার করতে যায়। এ সময় শ্রমিকরা আবর্জনা জনিত একটি সিমেন্টের ব্যাগে একটি হাওয়াই মোবাইল সেটের কাগজের বাক্স দেখতে পায়। বাক্সটি বের করার পর সেটির ভেতর থেকে একটি অত্যাধুনিক পিস্তল, একটি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলি পাওয়া যায়।

বিষয়টি পুলিশকে অবহিত করা হয় পরে সোনারগাঁও থানার এসআই পংকজ কান্তি সরকারের নেতৃত্বে একটি পুলিশের দল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার করে।

এসআই পংকজ কান্তি সরকার জানান, ২৪ রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র কে বা কারা ওই বাড়িতে লুকিয়ে রেখেছিল তার কোনো সঠিক তথ্য এখনো পর্যন্ত বের করা সম্ভব হয়নি। তবে পুলিশ ঘটনার পরপরই তদন্ত কাজ শুরু করেছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD