বিতর্কিত, মিথ্যা, বানোয়াট এবং কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহারের ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়েছেন একই আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। বুধবার সকালে তিনি জাতীয় পার্টির এমপি লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করতে বিজ্ঞ আদালতের শরণাপন্ন হন।
আজ সকালে তিনি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান কালাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও পৌর মেয়র প্রার্থী গাজী মুজিবুর রহমানকে সাথে নিয়ে আদালতে হাজির হয়ে এমপি খোকার কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মানহানি মামলা করেন সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।
অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন বিজ্ঞ আদালতকে নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকার মিথ্যাচার ও কুরুচিপূর্ণ বক্তব্যের কথা জানান। সর্বশেষ খবরে জানা যায় বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিবে কিনা সেই বিষয়টি জানার জন্য অপেক্ষা করছেন আওয়ামী লীগ সোনারগাঁ উপজেলা শাখার নেতারা।
অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন গুমাধ্যম কর্মীদের জানান, সাবেক এমপি কায়সার হাসনাতের পরিবার আওয়ামী লীগের ঐতিহ্যবাহী পরিবার। আব্দুল্লাহ আল কায়সার হাসনাত আওয়ামী লীগের সাংসদ চিলেন। তাঁর দাদা সাজেদ আলী মোক্তার গণপরিষদ সদস্য ও স্বাধীনতা সংগ্রামের সংগঠক ছিলেন, চাচা মোবারক হোসেন ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য, তাঁর মা মমতাজ বেগম বিভিন্ন সামাজিক ও নারী উন্নয়ণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি সোনারগাঁ ডিগ্রি কলেজের গভর্নিংবড়ির সভাপতি এবং সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। এ পরিবারের বিরুদ্ধে বর্তমান জাতীয় পার্টির সদস্য যে বক্তব্য দিয়েছেন তা মানহানিকর ও কুরুচিপূর্ণ বিধায় আমার মক্কেল বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি আদালত) গ-অঞ্চলে মামলা করেছি। মামলায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জবানবন্দি গ্রহণ করেছে, রেকর্ড রেখেছে। রেকর্ড পর্যালোচনা করে বিজ্ঞ আদালত আদেশ দিবেন।
এ ব্যাপারে মামলার বাদী আওয়ামী লীগের সাবেক এমপি কায়সার হাসনাত বলেন, আমি নৌকা প্রতীক নিয়ে ২০০৮ সালে সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমকে প্রায় একলাখ ভোটের ব্যবধানে পরাজিত করি। বর্তমান জাতীয় পার্টির এমপি লিয়াকত হোসেন খোকা আমার মহিয়সী মা, পরিবার এবং সোনারগাঁ আওয়ামী লীগকে নিয়ে যে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন এতে আমার পরিবারের মানহানি হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আদালতে মানহানি মামলা করতে এসেছি।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর শনিবার পৌরসভার ১নং ওয়ার্ডের দরপত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসচেতনামূলক আলোচনা সভায় দেওয়া বক্তব্যের প্রতিবাদে ২৬ ডিসেম্বর রবিবার একটি বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। সেই বিক্ষোভ মিছিলে বর্তমান নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকাকে ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করে নিতে আল্টিমেটাম দেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
লাইটনিউজ