অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে পিছনে ফেললেন কেন উইলিয়ামসন। কিউই অধিনায়ক পৌঁছে গেলেন আইসিসি টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে।
২০১৫ সালের পর এই প্রথম র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা নিজের দখলে নিলেন নিলেন উইলিয়ামসন। সদ্য বিদায় নেওয়া ডিসেম্বরে ক্যারিয়ার সেরা ২৫১ এবং ১২৯ রানের দুর্দান্ত দুটি ক্রিকেটীয় ইনিংস খেলেন। সুবাদেই র্যাঙ্কিংয়ে তার এ উন্নতি।
কোহলি যথারীতি দ্বিতীয় স্থানেই রয়ে গেছেন। অস্ট্রেলিয়ান সামারটা স্মিথ শুরুটা করেছেন বাজেভাবে। যে কারণে তৃতীয় স্থানে নেমে গেছেন স্মিথ। ২০১৫ সালের নভেম্বরের পর এই প্রথম শীর্ষ দুইয়ের বাইরে চলে গেলেন অজিদের সাবেক এ ক্যাপ্টেন। ফেব্রুয়ারি থেকে শীর্ষস্থানটা নিজের করে রেখেছিলেন স্মিথ। কিন্তু ভারতের বিপক্ষে চার ইনিংসে করেছেন মাত্র ১০ রান।
অস্ট্রেলিয়ার কাছে প্রথম টেস্টে হারলেও কোহলি খেলেন ৭৪ রানের দাপুটে এক ইনিংস। চার টেস্টের সিরিজে এটাই তার একমাত্র উপস্থিতি। কেননা প্রথম সন্তানকে স্বাগত জানাতে ফিরে এসেছেন দেশে।
ইংল্যান্ডের বেন স্টোকস টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষেই রয়েছেন। কিন্তু ব্যাটিংয়ে র্যাঙ্কিংয়ে একধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছেন। তবে ক্যাপ্টেন জো রুটের চেয়ে একধাপ উপরে রয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কামিন্স টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে নিজের শীর্ষ স্থানটা ধরে রেখেছেন। তার পরেই রয়েছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড ও নিউজিল্যান্ডের নেইল ওয়াগনার।
লাইটনিউজ